কপ্টার বিধ্বস্ত, ৭ জন নিহতের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের লক্ষেৗতে আজ শুক্রবার দেশটির বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভির খবরে বলা হয়, হেলিকপ্টারটি একই প্রদেশের বেরিলি থেকে এলাহাবাদে যাচ্ছিল। বিকেল পাঁচটার কিছুক্ষণ আগে হেলিকপ্টারটি একটি ‘ডিসস্ট্রেস কল’ পাঠায়। এর পরপরই লক্ষেৗর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট এ কে শ্রীবাস্তব জানান, আটারিয়া এলাকার মনিপুরওয়া স্থানে বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। হেলিকপ্টারে সাতজন ক্রু ও যাত্রী ছিলেন। তাঁদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।